খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আবেদন শিগগিরই

সালমান তারেক শাকিল
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:১৬

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর। এর আগেই নতুন আবেদনের প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। চেয়ারপারসন কার্যালয়ের একাধিক দায়িত্বশীলের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

তবে শনিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়নি। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবেদন করা হবে। দেখি, কী করা যায়।’

করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে তিনদফায় এই মেয়াদ বাড়ানো হয়।

খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার জানান, তিনি এখনও আবেদনের বিষয়ে অবগত নন। তিনি বলেন, ‘আবেদন তো করতেই হবে। ২৪ সেপ্টেম্বরের আগেই করা হবে আশা করি।’

লন্ডন থেকে বিএনপির উচ্চপর্যায়ের দায়িত্বশীল নেতা বাংলা ট্রিবিউনকে জানান, তিনি ধারণা করছেন শামীম ইস্কান্দর আমেরিকা থেকে সহসা না ফিরলে সেলিনা ইসলাম আবেদন করতে পারেন।

জ্বর আসে, আছে দুর্বলতা

গুলশানের বাসা ফিরোজাতেই আছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই বলে জানান তার একান্ত সহকারী আবদুস সাত্তার। তিনি বলেন, ‘ম্যাডামের শরীর বেশি ভালো না। কোনও অগ্রগতি দেখছি না। চিকিৎসকরা ভালো বলতে পারবেন।’

‘ফিরোজা’র একজন দায়িত্বশীল জানান, চিকিৎসকেরা চেকআপের দরকার বলে জানালেও  তিনি (খালেদা জিয়া) সম্মতি দিচ্ছেন না।

জানতে চাইলে খালেদা জিয়ার চিকিৎসক টিমের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের শারীরিক জটিলতাগুলো আগের অবস্থাতেই রয়েছে। দুর্বলতা অনুভব করেন তিনি। মাঝে-মাঝে জ্বর আসছে। ডাক্তাররা নিয়মিত ওষুধ দিচ্ছেন।’

জাহিদ হোসেন বলেন, ‘কিছু টেস্ট বাসাতেই হচ্ছে।’তবে কিডনি ও হার্টের চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার বলে জানান তিনি।

বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের আরেক দায়িত্বশীল জানান, ‘শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে শক্ত আছেন খালেদা জিয়া। গতমাসের মাঝামাঝি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’

/এফএ/
সম্পর্কিত
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না: নাহিদ ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
সর্বশেষ খবর
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
চট্টগ্রামে ১৪ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত, দুই উপজেলা পানির নিচে
চট্টগ্রামে ১৪ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত, দুই উপজেলা পানির নিচে
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল