খেলাফত মজলিসের জোটত্যাগ

যেকোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ১৭:১৬ আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২০:০০

বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে খেলাফত মজলিসের চলে যাওয়ার ঘোষণায় ‘মন্তব্যের’ কিছু নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে তিনি স্বল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানান।

মজলিসের জোটত্যাগ নিয়ে বিএনপির মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা একটি রাজনৈতিক দল। তাদের যেকোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে।’

মির্জা ফখরুল নিজের মন্তব্যে যোগ করেন, ‘তারা যা ভালো মনে করেছে, সেটাই করেছে। এ নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই। এটা তাদের সিদ্ধান্ত।’

শুক্রবার বিকাল সোয়া সাড়ে চারটার দিকে পুরানা পল্টনে এক বিফ্রিংয়ে খেলাফত মজলিসের আমির বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দেন। এর আগে একই জোট ছেড়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোটসহ আরও কয়েকটি দল।
 
/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
বিএনপির কাছে জামায়াত-এনসিপি বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নেই: রাশেদ খাঁন
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
সর্বশেষ খবর
উৎসব শেষে ক্লান্ত ত্বকে উজ্জ্বলতা ফেরানোর উপায়
উৎসব শেষে ক্লান্ত ত্বকে উজ্জ্বলতা ফেরানোর উপায়
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
লন্ডনে প্রথমবার ব্যালন ডি’অর, কার হাতে উঠবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট?
লন্ডনে প্রথমবার ব্যালন ডি’অর, কার হাতে উঠবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট?
ভুলে যাওয়া টাকারও দিন আছে! আজ পেনশন খুঁজে দেখার পালা
ভুলে যাওয়া টাকারও দিন আছে! আজ পেনশন খুঁজে দেখার পালা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার