ফাইজারের টিকা পাচ্ছে মানিকগঞ্জের ১২০ শিক্ষার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১২:২৬ আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:৩৫

মানিকগঞ্জ সদর উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

জানা গেছে, ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে শহরের দুটি স্কুলের ৫০ জন করে ১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও, পরে বিশেষ বিবেচনায় আরও দুটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন।

স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান জানান, প্রাথমিকভাবে জেলার চারটি স্কুল থেকে নবম ও দশম শ্রেণির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ পর্যায়ে জেলা শহ‌রের সরকারি বালক উচ্চ বিদ্যাল‌য়ের ৫০, সরকারি এস কে বা‌লিকা বিদ্যাল‌য়ের ৫০, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ ও আটিগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী ফাইজা‌রের টিকা পাবে।

মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বয়স্কদের টিকাদান চলছে। স্কুলগামী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থেকে প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। টিকা দেওয়ার পর শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় আগামী ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
গ্রাম ও শহরের মধ্যে টিকাদানের বৈষম্য দূর করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ প্রচারণা শুরু করছে সরকার
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
অনিশ্চয়তার বিশ্বে সুদের হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে সিদ্ধান্ত নেয়?
অনিশ্চয়তার বিশ্বে সুদের হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে সিদ্ধান্ত নেয়?
দুর্নীতি করেও টিকতে পারেনি, ফেরত দিতে হলো সরকারি ১২ লাখ টাকা
দুর্নীতি করেও টিকতে পারেনি, ফেরত দিতে হলো সরকারি ১২ লাখ টাকা
লাল কার্ড দেখলেন হামজা চৌধুরী
লাল কার্ড দেখলেন হামজা চৌধুরী
চোরাচালানের নতুন কৌশল ও রুট উন্মোচন: ১ কোটি ১৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
চোরাচালানের নতুন কৌশল ও রুট উন্মোচন: ১ কোটি ১৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে