‘খালেদা জিয়া বিদেশ থেকে চিকিৎসক আনলে বাধা দেওয়া হবে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
২০ নভেম্বর ২০২১, ১৫:০৮আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫:৫৬

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে আইন দ্বারা যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে। তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সেক্ষেত্রে সরকার কোনও বাধা দেবে না।

শনিবার (২০ নভেম্বর) সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী আরও বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আখাউড়া পৌর মেয়র ও  উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, হুমায়ুন কবিরসহ উপজেলার সব ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার প্রার্থীরা।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
যশোরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মিছিলের জন্য ছাত্রলীগ নেতাদের বহনকারী বাস জব্দ, গ্রেফতার ১৩
সর্বশেষ খবর
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে বলার পরামর্শ স্পিকারের
সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে বলার পরামর্শ স্পিকারের
শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণার ৪০ মিনিট
শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণার ৪০ মিনিট
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই