ওবায়দুল কাদের শঙ্কামুক্ত, আরও দুই-তিন দিন হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১২:১০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪:৩৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। আজ (১৫ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ডা. মো. শরফুদ্দীন আহমেদ বলেন, ‘গতকালের তুলনায় অনেক ভালো আছেন ওবায়দুল কাদের। তার উচ্চ রক্তচাপ এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। তবে তাকে আরও দুই-তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে। চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কোনও প্রয়োজন নেই।’

বিএসএমএমইউ উপাচার্য জানান, ওবায়দুল কাদের নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অসুস্থ হয়ে পড়ায় গত ১৩ ডিসেম্বর সকালে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। সেদিন করোনার বুস্টার ডোজ নিয়েছিলেন তিনি। এরপর তার জ্বর আসে। এ কারণে তাকে বিএসএমএমইউতে ভর্তি করানো হয়। তিনি ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘দলের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে অহেতুক ভিড় না করার অনুরোধ জানান তিনি। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

২০১৯ সালের মার্চে হার্ট অ্যাটাকের পর ওবায়দুল কাদের বিএসএমএমইউতে ভর্তি হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। দীর্ঘ প্রায় দুই মাস সেখানে অবস্থানের পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।

/পিএইচসি/জেএইচ/
সম্পর্কিত
মশাল মিছিলের চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী কারাগারে, শিশু উন্নয়নকেন্দ্রে ৪
কীসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
বনানীতে আ: লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন আটক
সর্বশেষ খবর
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা, বিএনপি নেতা হাবিব গ্রেফতার
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা, বিএনপি নেতা হাবিব গ্রেফতার
এটা কি শেখ হাসিনার বক্তব্য নাকি এআই, বেঁচে থাকলে দেশে আসুক: রাশেদ খাঁন
এটা কি শেখ হাসিনার বক্তব্য নাকি এআই, বেঁচে থাকলে দেশে আসুক: রাশেদ খাঁন
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
একটা কনস্টেবলের মতোও লাগে না ওসিকে, কীভাবে অপরাধ নিয়ন্ত্রণে আনবে: যুবদল নেতা
একটা কনস্টেবলের মতোও লাগে না ওসিকে, কীভাবে অপরাধ নিয়ন্ত্রণে আনবে: যুবদল নেতা
সর্বাধিক পঠিত
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই