কক্সবাজারে হোটেল-মোটেল জোনে অভিযান, দুটি হোটেলকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২২:২৯

পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি হোটেলকে ২৫ হাজার জরিমানা করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. সৈয়দ মুরাদ ইসলাম সন্ধ্যায় জানান, কক্সবাজারে আসা বিপুল পর্যটক আগমনের সুযোগে একটি চক্র নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করছে। এ জন্য শুক্রবার দিনব্যাপী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল সি-পার্লের দুটি কক্ষে থাকা দুজন পর্যটকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয় এবং দুটি হোটেলকে জরিমানা করা হয়। এরমধ্যে হোটেল সি-পার্লকে পাঁচ হাজার ও হোটেল ওপেলাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পর্যটকদের কোনও ধরনের অভিযোগ থাকলে কক্সবাজার জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্রে জানানোর জন্য মাইকিং করা হয়।

জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনে ‘কক্সবাজারে পর্যটকের ঢল: ডাল ভাত ৪০০’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তাতে বলা হয়, পর্যটন শহর কক্সবাজারের হোটেল-মোটেল ও রেস্টুরেন্টে চলছে গলাকাটা বাণিজ্য। সাধারণ একটি রেস্টুরেন্টে শুধু ডাল-ভাতের দাম রাখা হচ্ছে ৪০০ টাকা। এক প্লেট ভাত ও আলুভর্তার দাম রাখা হচ্ছে ৩০০ টাকা। পাশাপাশি শহরের অটোবাইক ও রিকশাচালকরাও দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এতে হয়রানির শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।

এই সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযানে নামে জেলা প্রশাসন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
ভোরের মেঘ থেকে সূর্যাস্ত, লামার মিরিঞ্জা ভ্যালিতে প্রকৃতির নানা রূপ
সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড
সর্বশেষ খবর
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন