কক্সবাজারে পর্যটককে ধর্ষণ, হোটেল ম্যানেজার আটক

কক্সবাজার প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:২৮

কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। কক্সবাজার র‌্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওই নারীর বরাত দিয়ে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার ঢাকা থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে আসেন ওই নারী পর্যটক। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে। সেখান থেকে বিকালে যান সৈকতের লাবণি পয়েন্টে। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার আট মাসের সন্তান ও স্বামীকে সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। এ সময় আরেকটি অটোরিকশায় ওই নারীকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে ওই যুবকরা। এরপর তাকে নেওয়া হয় জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে আরেক দফা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে কক্ষ বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।’

মেহেদী হাসান আরও বলেন, ‘খবর পেয়ে স্বামী-সন্তান ও ওই গৃহবধূকে উদ্ধার করি। তদন্ত শুরু করেছি। এখন পর্যন্ত তিন জনের মধ্যে দুজনকে শনাক্ত করেছি। তাদের ধরতে অভিযান চলছে। ধর্ষণের শিকার নারী পর্যটককে হাসপাতালের ওয়ান স্ট্প ক্রাইসিস কক্ষে পাঠানো হয়েছে।’

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, ‘ঘটনার খবর পেয়ে অভিযুক্তদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একটি দল। এরই মধ্যে ঘটনায় জড়িত দুই জনকে শনাক্ত করা হয়েছে।’ 

কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে জিয়া গেস্ট ইন হোটেল থেকে ওই পর্যটককে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত দুই জনকে শনাক্ত করেছি আমরা। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
বাড়ি ঘেরাও করে ৩ তরুণীকে ধরে পিটুনি, স্থানীয়রা বলছে ‘হানি ট্র্যাপ’
সর্বশেষ খবর
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন