মিয়ানমারে বেসামরিক হত্যাযজ্ঞে ‘হতভম্ব’ জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১, ০৭:৩৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫

মিয়ানমারের পূর্বাঞ্চলে অন্তত ৩৫ বেসামরিক নাগরিককে হত্যা এবং তাদের মরদেহ পুড়িয়ে দেওয়ার খবরে হতভম্ব হয়ে পড়ার কথা জানিয়েছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। এই ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কায়া প্রদেশের ওই ঘটনায় যে কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অলাভজনক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর একটি গাড়িও। এই ঘটনার পর নিখোঁজ রয়েছেন সংস্থাটির দুই কর্মী। হামলার জন্য মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করেছে একটি পর্যবেক্ষক গ্রুপ ও স্থানীয় সংবাদমাধ্যম।

রবিবার জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডারসেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস এক বিবৃতিতে বলেন, ‘আমি এই মর্মান্তিক ঘটনা এবং দেশ জুড়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব হামলার নিন্দা জানাচ্ছি, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ।’ ঘটনাটির বিস্তারিত এবং স্বচ্ছ তদন্ত দাবি করে তিনি বেসামরিক মানুষের জীবন রক্ষায় মিয়ানমারের সশস্ত্র বাহিনী এবং দেশটির সব সশস্ত্র গ্রুপগুলোকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

মিয়ানমারে নিযুক্ত মার্কিন দূতাবাসের তরফ থেকেও এক বিবৃতি দিয়ে ওই হামলার নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, কায়া প্রদেশে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন নিহত হওয়ার বর্বর হামলার ঘটনায় হতভম্ব হয়েছে দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ‘মিয়ানমারের মানুষের বিরুদ্ধে চলমান সহিংস অভিযানের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে আমরা চাপ প্রয়োগ অব্যাহত রাখবো।’

/জেজে/
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
সর্বশেষ খবর
তেহরানের আকাশে রহস্যময় আলো, ড্রোন নাকি অন্য কিছু?
তেহরানের আকাশে রহস্যময় আলো, ড্রোন নাকি অন্য কিছু?
‘কল্যাণ ফি’ বাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 
‘কল্যাণ ফি’ বাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 
হজের বিমানভাড়া কত কমেছে, জানালেন তথ্য উপদেষ্টা
হজের বিমানভাড়া কত কমেছে, জানালেন তথ্য উপদেষ্টা
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে এ্যাবের মিছিল
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে এ্যাবের মিছিল
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার