একটি আমগাছ, পাহাড়ি ঢলে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক নেপালি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১০:৫৯ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১১:০৫

হঠাৎ কানে এলো এক বিকট ফোঁসফোঁস শব্দ। কিছু বুঝে ওঠার আগেই ওপর থেকে সহকর্মীরা চিৎকার করে বলে উঠলেন, ‘পালাও, বের হও!’ শৌচাগারের গর্ত থেকে কষ্টেসৃষ্টে উঠে দৌড় শুরু করতেই ভূমিকম্পের মতো গর্জন করে তেড়ে এলো কাদা, পাথর আর পানির বিশাল দেয়াল। পানির প্রচণ্ড তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে গেলেন ২৪ বছর বয়সী নেপালি শ্রমিক বিবেক কুমাল। তবে সবাইকে অবাক করে দিয়ে অলৌকিকভাবে তিনি ধরে ফেলেন একটি আমগাছ, যা তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে।

নেপাল-তিব্বত সীমান্তের কাছে রসুয়া জেলার নিম্নভূমির বিদুর এলাকায় কাজ করার সময় এই ভয়াবহ পাহাড়ি ঢলের মুখোমুখি হন বিবেক। কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারের বেডে শুয়ে বিভীষিকাময় সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বিবেক কুমাল বলেন, ‘ভাগ্য ভালো আমি একটা আমগাছে আটকে গিয়েছিলাম। আমগাছটা না থাকলে আজ আমি ভেসে গিয়ে মারা যেতাম।’

গাছে আটকে থাকা অবস্থাতেই বিবেক দেখতে পান যে নতুন বাড়িতে তিনি কাজ করছিলেন, সেটি কীভাবে চোখের পলকে ধসে উধাও হয়ে গেলো। পরে পুলিশ এসে তাকে গাছ থেকে উদ্ধার করে। পানির আঘাত ও বড় পাথরের চোট লেগে তার ডান পা জখম হলেও অন্য এলাকায় থাকা তার নিজের বাড়িটি অক্ষত রয়েছে বলে জানান তিনি।

নেপাল ও তিব্বত সীমান্তের নদীতে বিশাল কাদা ও পাথরের ধস নেমে তৈরি হওয়া এই আকস্মিক বন্যায় এ পর্যন্ত অন্তত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে এবং বহু বিদেশিসহ শত শত মানুষ নিখোঁজ রয়েছে। তিব্বত সীমান্তের সিসিটিভি ফুটেজে ভবন ও গাড়ি ধ্বংস করে পানির দেয়াল ধেয়ে আসার দৃশ্য ধরা পড়েছে।

কাঠমান্ডুর হাসপাতালে বিবেকের পাশের বেডেই চিকিৎসাধীন রয়েছে ১১ বছরের শিশু রিহানা লামিছানে। স্কুল ছুটি হওয়ার পর নদী পার হওয়ার সময় সে-ও বন্যার তোড়ে ভেসে গিয়ে বুকে ও পায়ে আঘাত পায়। বন্ধুদের ভাগ্য কী ঘটেছে তা না জানলেও প্রাণ নিয়ে ফিরতে পেরে সে ও তার মা রিতা স্বস্তি প্রকাশ করেছেন।

পাহাড়ি দেশ নেপালে বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা ও ভূমিধস নিত্যদিনের ঘটনা। এর আগে ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পেও বেঁচে গিয়েছিলেন এই বিবেক কুমাল, যাতে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবারও আমগাছের বদৌলতে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি।

সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
২৮ আগস্ট ২০২৬, ১০:৫৯
একটি আমগাছ, পাহাড়ি ঢলে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক নেপালি
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮
সম্পর্কিত
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কাতারি প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন