‘ফ্রান্স দখল করতে চায় ইসলাম’, ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৬

ফ্রান্সে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের জন্য ‘গণঅভিবাসন’ ও ইসলামকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের বৈশ্বিক ডানপন্থি রাজনৈতিক বয়ানকে জোরালো করতে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প লিখেছেন, ফ্রান্সে যা ঘটছে, তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া গণঅভিবাসন ছাড়া আর কিছুই নয়। এটি স্কুল নিয়ে নয়, এটি ইসলাম নিয়ে- যারা একসময়ের মহান দেশকে দখল করতে চায়।

সেপ্টেম্বরের শেষ দিক থেকে ফ্রান্সজুড়ে শত শত উচ্চবিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। উন্নত পরিবেশ ও সুযোগ-সুবিধার দাবিতে শুরু হওয়া এসব বিক্ষোভে বিভিন্ন সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে। মঙ্গলবার ফ্রান্সজুড়ে প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন।

তবে ট্রাম্প ও তার প্রশাসন দীর্ঘদিন ধরেই ইউরোপের বিভিন্ন সামাজিক সমস্যার জন্য অভিবাসনকে দায়ী করে আসছে। তারা ইউরোপকে সীমান্ত বন্ধ করার আহ্বান জানানোর পাশাপাশি উগ্র ডানপন্থী দলগুলোর সুরের সাথে সুর মিলিয়ে কথিত সভ্যতার পতনের বিষয়ে সতর্ক করে আসছে।

ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা এমএজিএ আন্দোলনের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও আগামী মাসে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে অভিবাসনবিরোধী বক্তব্য জোরালো করতে ফ্রান্সের বিক্ষোভকে ব্যবহার করছেন। এমএজিএ-সমর্থক ভাষ্যকাররা বারবার ফ্রান্সের অস্থিরতার ভিডিও পোস্ট করেছেন। ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত গ্লেন বেক সোমবার বলেন, ‘ফ্রান্সের দাঙ্গা পশ্চিমা বিশ্বের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা’।

ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়া এবং ইরান যুদ্ধের কারণে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কার মধ্যে রিপাবলিকানরা অভিবাসনবিরোধী ও ট্রান্সজেন্ডারবিরোধী বক্তব্যে আরও জোর দিচ্ছেন।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, পৌঁছাল ‘ঢাকার বার্তা’
পাকিস্তানের ‘হানিট্র্যাপে’ ভারতের নৌসেনা, গুপ্তচরবৃত্তির সন্দেহে নজরদারিতে ১৩ সদস্য
যুদ্ধ শেষ করতে পরমাণু সমৃদ্ধকরণ কমাতে হবে ইরানকে: ভ্যান্স
সর্বশেষ খবর
তরুণ বয়সেই বাড়ছে অন্ত্রের ক্যানসার, কোন অভ্যাসগুলো দায়ী?
তরুণ বয়সেই বাড়ছে অন্ত্রের ক্যানসার, কোন অভ্যাসগুলো দায়ী?
মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, পৌঁছাল ‘ঢাকার বার্তা’
মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, পৌঁছাল ‘ঢাকার বার্তা’
রাষ্ট্রপতির সিল-স্বাক্ষর জাল করে কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেফতার ২
রাষ্ট্রপতির সিল-স্বাক্ষর জাল করে কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেফতার ২
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই