সাফে বাংলাদেশ-ভারত নিয়ে মন্তব্য, কুয়েতি কোচের জরিমানা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৭:২৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭:২৬

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতকে নিয়ে তীর্যক মন্তব্য করে শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) তাকে ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকতে সতর্কও করা হয়েছে। সাফের ডিসিপ্লিনারি কমিটির অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং ও টুর্নামেন্টের আয়োজন নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন কুয়েতি কোচ মুতাইরি। ভুটানের বিপক্ষে ড্রয়ের পর তার অভিযোগ ছিল, সাফে স্বাগতিক দেশ সবসময় বাড়তি সুবিধা পায়। শুধু তা-ই নয়, বাণিজ্যিক স্বার্থে সাফ বাংলাদেশ-ভারত ফাইনাল দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এমন পরিকল্পনা থাকলে অন্য দেশগুলোর টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রয়োজন কী, সেই প্রশ্নও তুলেছিলেন।

মুতাইরির এসব মন্তব্যের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল সাফ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে ম্যাচের চেয়ে সাফের পাঠানো চিঠি নিয়েই বেশি সরব ছিলেন তিনি। সংবাদ সম্মেলনের শেষ দিকে সাফের আরব অঞ্চলের কোচদের প্রতি বিদ্বেষমূলক আচরণের অভিযোগও তোলেন। ভবিষ্যতে আর সাফে আসবেন না বলেও হুঁশিয়ারি দেন এই কোচ।

গত ১১ নভেম্বর রাতে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। এরপর দেশে ফিরে যায় দলটি। তবে দল বিদায় নিলেও মুতাইরির বিতর্কের রেশ কাটেনি। টুর্নামেন্টের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সাফের ডিসিপ্লিনারি কমিটি।

সিদ্ধান্ত অনুযায়ী, এক মাসের মধ্যে জরিমানার ৫০০ ডলার সাফকে পরিশোধ করতে হবে মুতাইরিকে। তিনি অর্থ পরিশোধে ব্যর্থ হলে সেই দায় বর্তাবে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর। ফেডারেশনও জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে সাফ টুর্নামেন্টের ব্যয়ের সঙ্গে ওই অর্থ সমন্বয় করবে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশকে হারানোর কৌশল ফাঁস করলেন পাকিস্তান কোচ
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
‘শুধু ঘরের মাঠে খেললেই ফুটবল জেতা যায় না’
সর্বশেষ খবর
উল্টোপথে আসা জাহাজের ধাক্কায় ডুবে গেছে বালুভর্তি বাল্কহেড, ১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
উল্টোপথে আসা জাহাজের ধাক্কায় ডুবে গেছে বালুভর্তি বাল্কহেড, ১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু
৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু
ককটেল বিস্ফোরণের মামলায় মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে
ককটেল বিস্ফোরণের মামলায় মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল