বাঁশখালীতে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা, শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বকেয়া পাওনা পরিশোধসহ তাদের সব ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি জানিয়েছেন হকার্স ইউনিয়নের নেতারা।

বাঁশখালীতে গুলি করে অন্তত পাঁচ শ্রমিক হত্যার প্রতিবাদে এবং কর্মহীন হকারদের খাদ্য ও আর্থিক সহায়তার দাবিতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে এই দাবি জানায় সংগঠনটি। 

বিক্ষোভ সমাবেশে সংগঠনের উপদেষ্টা জলি তালুকদার বলেন, ‘চলমান লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবী মেহনতি মানুষের ওপর যে সীমাহীন জুলুম-বঞ্চনা চালানো হচ্ছে এ দেশের মানুষ ক্ষমতাসীন সরকারকে তার উপযুক্ত জবাব দেবে। দৈনিকভিত্তিতে রোজগার করা মানুষ কর্মহীন হয়ে অভুক্ত দিন কাটাচ্ছে। সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যে লকডাউন চাপিয়ে দিয়েছে তাতে শ্রমজীবী মানুষের ন্যূনতম খাদ্যের যোগান নিশ্চিত করার দায়িত্ব বোধ করছে না। কারখানা খোলা রাখা হয়েছে, অথচ শ্রমিকদের যাতায়াতের কোনও ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে বকেয়া পাওনা ও ইফতারের বিরতি দাবি করায় নির্বিচারে গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছে। রাস্তায় অসহায় রিকশা শ্রমিকদের ওপর নির্যাতন চালাচ্ছে পুলিশ। এই অবস্থায় শ্রমিক-কৃষক-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনও বিকল্প নেই।’

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশেম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আফসার উদ্দিন, মঞ্জুর মঈন, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

আরও পড়ুন-

বাঁশখালীতে শ্রমিকদের প্রাণহানি: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় দুই মামলা

‘গাড়িতে আগুন ধরিয়ে পুলিশ আমাদের গুলি করে’

এস আলমের বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষ, ৫ জন নিহত
শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাকায় সমাবেশ
‘শ্রমের মূল্য চাইতে গিয়ে গুলি খাওয়া স্বাধীন দেশে কল্পনা করা যায় না’
বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রের হতাহতের ঘটনায় বাপার নিন্দা
বাঁশখালীর ঘটনায় শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
বাঁশখালীতে হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত দাবি

মেনে নেওয়া হবে শ্রমিকদের দাবি