কিশোরগঞ্জের দীর্ঘমেয়াদি সেরা করদাতা বেনজীর আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৮:৩৭আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৯:০২

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দীর্ঘমেয়াদি সেরা করদাতার স্বীকৃতি পেলেন। জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০-২০২১ কর বছরে কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী শ্রেণিতে এই সম্মান দেওয়া হলো তাকে। 

বুধবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ কর অঞ্চলে একটি অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। আইজিপি সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

দীর্ঘমেয়াদি সেরা করদাতা হিসেবে সম্মাননাপত্র ও ক্রেস্ট পেয়েছেন বেনজীর আহমেদ

দীর্ঘমেয়াদি সেরা করদাতা হিসেবে ক্রেস্ট, কর কার্ড ও অন্যান্য সামগ্রী পেয়েছেন ড. বেনজীর আহমেদ। 

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন অর্থাৎ চাকরি জীবনের শুরুতেই সরকারকে কর দিতে শুরু করেন বেনজীর আহমেদ। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর প্রদান করে আসছেন।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা
করের জালে পুরো দেশ, নতুন বাজেটে কাদের ঘুম হারাম 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি