বিনিয়োগের জন্য বাংলাদেশ দারুণ স্থান: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৮:২০আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:২০

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মনে করেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দারুণ স্থান। তিনি বলেছেন, ‘আমরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য উদার শিল্পনীতি করেছি। আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প উৎপাদনের কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।’ শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয় থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পাঁচতারকা হোটেলটিতে জাপানের সনি করপোরেশন কোম্পানির বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নিয়োগের ঘোষণা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আমদানিকারক দেশ থেকে ডিজিটাল পণ্য উৎপাদনকারী এবং রফতানিকারক দেশে রূপান্তর হয়েছে। ইতোমধ্যে স্যামসাং, নকিয়া ও শাওমিসহ ১৪টি প্রতিষ্ঠান বাংলাদেশে মোবাইল কারখানা স্থাপন করেছে। মেড ইন বাংলাদেশ ব্রান্ডের মোবাইল ও ল্যাপটপ এখন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। আমরা কম্পিউটার ও ল্যাপটপসহ আইওটি পণ্য রফতানি করছি।’

সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রিজিওনাল মার্কেট ডেভেলপমেন্ট কোম্পানি সনি সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে ঘোষণা করেন।

শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদ উল্লাহ খন্দকার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শহীদ-উল মনির।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
চামড়া রফতানি ১০-১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে রোডম্যাপ হবে: শিল্পমন্ত্রী
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
সাবেক মন্ত্রীকে নূরুল মজিদকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা হচ্ছে: কারা কর্তৃপক্ষ
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার