বিনা জরিমানায় আর ৪ দিন রিটার্ন জমা দেওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৪, ১৭:৩৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৯:২২

বিনা জরিমানায় ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় প্রায় শেষ হয়ে আসছে। আর মাত্র ৪ দিন বিনা জরিমানায় আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবারের (৩১ জানুয়ারি) মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা গুনতে হবে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, ৩১ জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়াই রিটার্ন জমা দেওয়া যাবে। এর আগে রিটার্ন জমা দেওয়ার সময় দুই মাস বাড়িয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যাপারে গত ২৯ নভেম্বর একটি আদেশ জারি করে এনবিআর। এর ফলে বিদ্যমান পরিস্থিতিতে করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমার সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে করদাতারা স্বাভাবিক প্রক্রিয়ায় রিটার্ন জমা দিতে পারবেন।

আদেশে বলা হয়েছে, স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত করদিবস ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৪ নির্ধারণ করার পাশাপাশি আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

তবে করদাতারা চাইলে এ সময়ের পরও সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন।

এক্ষেত্রে বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন না তারা এবং বিলম্ব সুদ ও জরিমানা গুনতে হবে।

এর আগে রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। এফবিসিসিআই রিটার্ন জমার মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানায়। আর ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন দুই মাস তথা চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে এনবিআরে চিঠি দেয়।

/জিএম/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী