অনলাইনে ভ্যাট দিতে চায় ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ১৩:২৮আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৩:২৮

অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানের অনুমতি দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ করা হয়েছে।

বর্তমানে অনাবাসী বিদেশি সংস্থা হিসেবে তাদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কিংবা অনলাইনে অর্থ প্রদানের মাধ্যমে ভ্যাট পরিশোধের অনুমতি নেই।

বিদ্যমান প্রক্রিয়া অনুসারে, করদাতাদের চেকের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংকে ট্রেজারি চালানসহ ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়। কোভিড মহামারি পরিস্থিতিতে দীর্ঘ প্রক্রিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অনলাইনে সরাসরি ভ্যাট গ্রহণ করার দাবি করেছে ফেসবুক।

এর আগে গত ১৩ জুন ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নেয় ফেসবুক। অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে ফেসবুক তিনটি পৃথক বিআইএন নিবন্ধন পেয়েছে। যে তিন প্রতিষ্ঠানের নামে নিবন্ধন নিয়েছে সেগুলো হচ্ছে- ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড এবং ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড।

বর্তমানে ভ্যাট আইন অনুযায়ী, ভ্যাট পরিশোধের ক্ষেত্রে স্থানীয় ভ্যাট এজেন্টরা দায়বদ্ধ।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান