চার টেক জায়ান্ট ভ্যাট দিলো পৌনে ৮ কোটি টাকা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৮

বিশ্বের জনপ্রিয় প্রযুক্তিনির্ভর কোম্পানি গুগল, ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফট বাংলাদেশে মোট ৭ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার ৪৬০ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট জমা দিয়েছে। এদের মধ্যে মাইক্রোসফট এই প্রথমবারের মতো ভ্যাট দিলো।

গুগল, ফেসবুক ও অ্যামাজন আগস্ট মাস হিসাবে ৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৪৬০ টাকা এবং মাইক্রোসফট করপোরেশন জুন, জুলাই ও আগস্ট মাসের মোট ৩ কোটি ২৩ টাকার ভ্যাট জমা দিয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আগস্ট মাসে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ১ কোটি ৭ লাখ টাকা, আমাজন ওয়েব সার্ভিসেস ৩৪ লাখ ৭ হাজার এবং ফেসবুকের তিনটি কোম্পানির নামে মোট ২ কোটি ৫৬ লাখ টাকার ভ্যাট জমা দেখিয়েছে তাদের ভ্যাট রিটার্নে।

ফেসবুকের তিন প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ২ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৬৪৩ টাকা, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ২৫ হাজার ৭০৯ টাকা ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড ১৬ হাজার ৬৫ টাকার ভ্যাট জমা দিয়েছে।

অন্যদিকে, অপর জায়ান্ট মাইক্রোসফট রিজিওনাল সেলস প্রাইভেট লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নিয়ে প্রথমবারের মতো ৩ কোটি ২৩ লাখ টাকা ভ্যাট জমা দিয়েছে।

এর আগে বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে গুগল গত ২৩ মে, আমাজন ২৭ মে এবং ফেসবুক ১৩ জুন বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নেয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম