হালাল সনদ দিচ্ছে বিএসটিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৯:১৯আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৯:১৯

পণ্যের মান সনদ প্রদানের পাশাপাশি এবার হালাল সার্টিফিকেটও দিতে শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১১ এপ্রিল) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩টি প্রতিষ্ঠানের ৯টি পণ্যের অনুকূলে হালাল সনদ দেওয়া হয়।

বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানিয়েছে, সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. নজরুল আনোয়ার বলেন, বিএসটিআই পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো।

হালাল সংক্রান্ত তিনটি আন্তর্জাতিক মানকে বাংলাদেশ মান হিসেবে গ্রহণ করেছে এবং সেই মান অনুসারে পণ্যের সনদ প্রদান দেওয়া হচ্ছে।

ওআইসিভুক্ত দেশগুলোর হালাল মানসনদ বিষয়ক সংস্থার সদস্য হিসেবে এবং দেশীয় পণ্যের রফতানি সম্প্রসারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। হালাল সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মৎস্য অধিদফতর, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর, এফবিসিসিআই, বিসিআই, ডিসিসিআই, ক্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ, আলিয়া ও কওমি মাদ্রাসার বিশেষজ্ঞ প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।

বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট প্রদানের ফলে ব্যবসায়ীরা ওয়ানস্টপ পয়েন্ট থেকে পণ্যের মান সনদ ও হালাল সার্টিফিকেট পাবেন।

অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালকের কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-১)-এর পক্ষে হালাল সার্টিফিকেট গ্রহণ করেন নির্বাহী পরিচালক মদদ আলী ভিরানী। ইউনিট ২-এর পক্ষে সনদ নেন পরিচালক তানভীর আলী এবং ইউনিট ৩-এর পক্ষে গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম।

প্রাথমিক পর্যায়ে হালাল সনদ পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ওয়েফার বিস্কুট, লজেন্স, প্লেইন কেক ও টফি, ইনস্ট্যান্ট নুডলস ও চিপস।

/এসআই/এসএস/এফএ/
সম্পর্কিত
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে মাত্রাতিরিক্ত মার্কারি, মারাত্মক ঝুঁকিতে কিডনি-স্নায়ুতন্ত্র ও অনাগত শিশু
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: এবার পরীক্ষার করে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বিএসটিআই
সর্বশেষ খবর
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
ময়মনসিংহে বাসে আগুন
ময়মনসিংহে বাসে আগুন
বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সংবর্ধনা দেবে মাউশি, তালিকা আহ্বান
বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সংবর্ধনা দেবে মাউশি, তালিকা আহ্বান
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন