শেয়ার বাজারে কিছুটা সুবাতাস বইছে

গোলাম মওলা
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩০

টানা দুই সপ্তাহ পতনের পর কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের শেয়ার বাজার। গেল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে গত সপ্তাহের সোমবার সূচক পতনের পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন উত্থান হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র প্রধান সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৪ দশমিক ৭২ পয়েন্ট। তবে  ডিএস-৩০ সূচক কমেছে ৭ দশমিক ৪৮ পয়েন্ট।

মূলধন বেড়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা

ডিএসই’র তথ্য অনুযায়ী, টানা দুই সপ্তাহ পতনের পর গেল সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে পার করেছে দেশের শেয়ার বাজার। এতে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ৪ হাজার কোটি টাকা বেড়ে গেছে। অবশ্য আগের দুই সপ্তাহের পতনে বাজার মূলধন কমেছিল ৩ হাজার কোটি টাকা।

গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল পাঁচ লাখ ৬২ হাজার ২১৮ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন কমেছে চার হাজার ৫৩৪ কোটি টাকা। আগের দুই সপ্তাহে বাজার মূলধন কমেছিল তিন হাজার ১৭ কোটি টাকা।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, বাজার মূলধন বাড়ার পাশাপাশি গেল সপ্তাহে ডিএসই-তে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। আর দাম কমেছে ১২৫টির। তবে ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

মূল্যসূচক বেড়েছে ৬২ দশমিক ৪৩ পয়েন্ট

গত সপ্তাহে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৬২ দশমিক ৪৩ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৪ দশমিক শূন্য ৩ পয়েন্ট। তার আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৭৮ দশমিক ১৪ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি টানা দুই সপ্তাহ পতনের পর গেল সপ্তাহে বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহজুড়ে এই সূচকটি বেড়েছে ৫ দশমিক ১৫ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১০ পয়েন্ট।

প্রধান মূল্যসূচক ও ভালো কোম্পানি নিয়ে গঠিত বাছাই করা সূচকের পাশাপাশি গেল সপ্তাহে বেড়েছে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক। গেল সপ্তাহে এই সূচকটি বেড়েছে ১৩ দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৪ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ।

প্রতিদিনের গড় লেনদেন এক হাজার ৩২৩ কোটি টাকা

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৩২৩ কোটি ৫৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল এক হাজার ২৮৫ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৭৮ লাখ টাকা বা ২ দশমিক ৯৪ শতাংশ। আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৬ হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন বেড়েছে ১৮৮ কোটি ৯২ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে শিপিং করপোরেশনের শেয়ার

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৬ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা। ২১৬ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

/এপিএইচ/
সম্পর্কিত
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম