মার্চেই বাজারে আসছে সিঙ্গেল ডোজের করোনা ভ্যাকসিন?

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, ০৯:১১আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০৯:১১
image

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা সামগ্রীর কোম্পানি জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে) আশা করছে, মার্চের মধ্যেই তারা তাদের সিঙ্গেল ডোজের করোনা ভ্যাকসিন বাজারে আনতে সক্ষম হবে। টিকাটি কতখানি কার্যকর, এই মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকেই সে সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়ার প্রত্যাশা রয়েছে তাদের। কোম্পানির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ডাঃ পল স্টোফেলস মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, এ বছরের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের লক্ষ্য রয়েছে তাদের। সেই লক্ষ্য বাস্তবায়নে তারা উৎপাদন বাড়িয়েছে। তবে মার্চ মাসে তারা কী পরিমাণ ডোজ বাজারে আনবে পারবে, তা বলার সময় হয়নি।

নিউইয়র্ক টাইমস বুধবার জানিয়েছিল, জে অ্যান্ড জে ভ্যাকসিন উৎপাদনে বিলম্বের মুখোমুখি হচ্ছে যা প্রাথমিকভাবে ডোজগুলির সংখ্যা হ্রাস করবে। তবে মঙ্গলবারের সাক্ষাৎকারে ডা. স্টোফেলস বলেন, "আমরা ২০২১ সালে ১ বিলিয়ন ডোজ উৎপাদনের লক্ষমাত্রা ঠিক করছি। যেহেতু এটা সিঙ্গেল ডোজের টিকা, তাই ১ বিলিয়ন ডোজ মানে ১০০ কোটি মানুষ এই টিকা নিতে পারবে। তবে সারা বছর ধরে ক্রমাগত উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে।"

/বিএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার