হবিগঞ্জে আবারও শিশু নির্যাতন (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ০১:৩২আপডেট : ২৯ জুলাই ২০১৬, ০২:০০
image

হবিগঞ্জে মোবাইল চুরির অপবাদে আবারও শিশু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, এক লোক বাঁশের কঞ্চি দিয়ে হাত-পা বাঁধা এক শিশুকে বেদম প্রহার করছে। পাশেই অপর এক শিশুকেও হাত-পা বাঁধা অবস্থায় বসে থাকতে দেখা যায়।

ভিডিওতে প্রথমেই শিশুটিকে পা-বাঁধা দাঁড়ানো অবস্থায় দেখা যায়। লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরিহিত এক লোককে বলতে শোনা যায়, বাঁশ নিয়ে আয়। অপর এক ব্যক্তি শিশুটির হাত পেছন মোড়া দিয়ে বেঁধে ফেলে। এরপর গেঞ্জি পরিহিত ওই লোকটি শিশুটিকে পেটাতে থাকে।

মার খেয়ে এক পর্যায়ে শিশুটি মাটিতে পড়ে যায়, আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, ‘মামু, আমি আছিলাম না, তুমি বিশ্বাস করো।’ কিন্তু এতে মন গলে না মধ্য বয়সী ওই লোকটির। সে শিশুটিকে পেটাতেই থাকে। চারপাশে জড়ো হওয়া নারী-পুরুষ রক্ষা করা তো দূরে থাক, বরং সবাই শিশুটিকে নির্যাতনের দৃশ্য উপভোগ করতে থাকে।  এ সময় পাশেই এক নারীর কান্না শোনা যায়, সম্ভবত তিনি শিশুটির মা।

তবে হবিগঞ্জের ঠিক কোথায়, কবে এ ঘটনাটি ঘটেছে এবং শিশুটি ও তার নির্যাতনকারীর নাম ও পরিচয় স্পষ্ট হওয়া যায়নি। 

/এসএ/এপিএইচ/

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে পেটে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা

মানবিক বিপর্যয়: দুই মাসে অর্ধশত শিশু হত্যা

শাস্তির দৃষ্টান্তহীনতায় একই কায়দায় শিশুহত্যা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী