ফল যাই হোক মেনে নেবো: সাদিক আবদুল্লাহ

এস এম সামসুর রহমান, বরিশাল থেকে
৩০ জুলাই ২০১৮, ০৮:৫৩ আপডেট : ৩০ জুলাই ২০১৮, ০৯:৪৫

বরিশাল সরকারি কলেজে কেন্দ্রে ভোট দেন সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সের‌নিয়াবাত সা‌দিক আবদুল্লাহ বলেছেন, ‘নির্বাচ‌নের ফলাফল যাই হোক না কেন তা মে‌নে নেবো। নির্বাচ‌নে যেই জয়লাভ কর‌বে তা‌কে সহায়তা কর‌বো।’

সোমবার (৩০ জুলাই) সরকারি ব‌রিশাল কলেজ কে‌ন্দ্রে ভোট প্রদান ক‌রেন। কেন্দ্রের প্রথম ভোটটি দেন তিনি।

আওয়ামী লী‌গের প্রার্থী ব‌লেন, ‘বর্তমান সরকা‌রের উন্নয়ন দে‌খে জনগণ আওয়ামী লীগ‌কে ভোট দে‌বে। জাতীয় পার্টি এরই মধ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। ভোট সুষ্ঠু হবে না এমন অভিযোগ ঠিক নয়। জনগণ উৎসবমুখর প‌রি‌বে‌শে ভোট দি‌চ্ছে।’

সাদিক আবদুল্লাহর বাবা বরিশাল ১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ সরকারি ব‌রিশাল ক‌লে‌জে ভোট দেন সকাল সোয়া ৯ টায়। তি‌নি আওয়ামী লীগ প্রাথীর জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ প্রকাশ করেন। 

উল্লেখ্য আজ বরিশাল, সিলেট ও রাজশাহীতে একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বরিশাল সিটি করপোরেশনে সাত জন মেয়র প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে বশিরুল হক ঝুনু নামের স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। বাকি ছয়জন মাঠে রয়েছেন। বিএনপির প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার ও আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বরিশাল সরকারি কলেজে কেন্দ্রে ভোট দেন সাদিক আবদুল্লাহ

বরিশাল সিটিতে সাধারণ ৩০টি ওয়ার্ডের মধ্যে তিনটিতে ও একটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২৭টি সাধারণ ওয়ার্ডে ৯১ জন ও নয়টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশাল সিটি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১১২টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে ৫৫টি ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ ও আনসারের ২৪ জন সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া এ সিটির ভোটের নিরাপত্তায় পুলিশ, এপিবিএন ও আনসারের ৩০টি মোবাইল টিম ও ১০টি করে স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে।

এ ছাড়া র‌্যাবের ৩০টি টিম ও ১৫ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এর বাইরে চার প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে সংরক্ষিত রয়েছে।

এ সিটিতে ভোটার সংখ্যা দুই লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২১ হাজার ৪৩৬ ও নারী ভোটার এক লাখ ২০ হাজার ৭৩০ জন।

 

/এফএস/
সম্পর্কিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুইজন গ্রেফতার
আ.লীগকে নিয়ে অতিরিক্ত মাতামাতি বুমেরাং হতে পারে: সাইফুল হক
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
সর্বশেষ খবর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা