খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিএনপির ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন

রাঙামাটি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ১৩:২২আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৩:৪৩

রাঙামাটিতে বিএনপির ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন বিএনপি কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন করেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সমানে এই প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। রাঙামাটিতে বিএনপির ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন

প্রতীকী অনশন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি কর্নেল মণিষ দেওয়ান (অব.), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পনির হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্নস্তরের নেতাকর্মীরা। রাঙামাটিতে বিএনপির ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন

জেলা বিএনপি’র সভাপতি হাজী মো. শাহ আলম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি নয়, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার কিছু হলে এই সরকারকে দায় নিতে হবে। এই সরকার নিজেকে টিকিয়ে রাখার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। এ ধরনের সরকার কখনোই পৃথিবীর কোথাও দীর্ঘ টিকে থাকেনি। এই সরকারও বেশি দিন টিকতে পারবে না।’

ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপু তালুকদার অনশনকারীদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের