কিছু লোক স্বার্থ হাসিলের জন্য গুজবকে হাতিয়ার করছে: আইজিপি

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১৬:৫০আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৬:৫৯

গোপালগঞ্জে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আপনারা দেখেছেন অতি সম্প্রতি গুজব ছড়িয়ে দিয়ে বিভিন্ন জায়গায় কিছু নিরাপরাধ লোককে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা সেটি খুব দৃঢ়তার সঙ্গে, কঠোরভাবে মোকাবিলা করেছি। দেশবাসীকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা এ ধরেনের কোনও কর্মকাণ্ড সহ্য করবো না। মানুষ বুঝতে পেরেছে ঘটনাটি পুরাপুরি গুজব। কিছু লোক তাদের স্বার্থ হাসিল করার জন্য গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এখন আইনশৃঙ্খলার অবনতির উল্লেখ করার মতো তেমন কোনও ঘটনা নেই।’

আজ সোমবার (২৯ জুলাই) টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইজিপি বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মুহিত উদ্দিন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি