হলে ফিরেছেন বিক্ষোভকারীরা, সকালে পরবর্তী কর্মসূচি ঘোষণা

জাবি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ০৩:০৬আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১০:৪৩

হলের তালা ভেঙে ছাত্রীদের বিক্ষোভ মিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে থেকে বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষার্থীরা সরে গেছেন। আজ বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। এ সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
দুর্নীতির অভিযোগে ভিসির অপসারণ এবং আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার (৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তিনটি ছাত্রী হলের শিক্ষার্থীরা হলের তালা ভেঙে ওই মিছিলে যোগ দেন। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভকালে তিনজন সিনেট সদস্য আন্দোলনে সংহতি জানান। বিক্ষোভে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১২টার দিকে এ দিনের মতো বিক্ষোভ সমাপ্ত ঘোষণা করেন বিক্ষোভকারীরা। এরপর তারা হলে ফেরেন।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের অন্যতম মুখপাত্র অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘সকাল ৯টায় মুরাদ চত্বরে জমায়েত অনুষ্ঠিত হবে। পরে শহীদ মিনারে সংহতি সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এতে অনেকেই সংহতি জানাবেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ. স. ম. ফিরোজ-উল-হাসান বলেন, ‘হল ছাড়ার নির্দেশের পরও হলে অবস্থান করা যুক্তিসঙ্গত নয়। এ ব্যাপারে হল প্রভোস্ট কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন: জাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

         হলের তালা ভেঙে বিক্ষোভে জাবি ছাত্রীরা

        ক্ষোভে উত্তাল জাবি

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
সর্বশেষ খবর
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড