মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১৭:০৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৭:০৯

মওলানা আবদুল হামিদ খান ভাসানী মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সদস্যসচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
কমিটিতে বিএনপির কয়েকজন স্থায়ী সদস্য আছেন। তারা হলেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান। ভাইস চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন, অধ্যাপক আবদুল মান্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, অ্যাডভোকেট মীর মোহম্মদ নাসির উদ্দিন, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন, শওকত মাহমুদ, অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, বেগম সারোয়ারী রহমান, লুৎফর রহমান খান আজাদ, সাবিহ উদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, গাজী মাযহারুল আনোয়ার, জাফরুল হাসান প্রমুখ।
প্রসঙ্গত, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১২ ডিসেম্বর ১৮৮০ সালে জন্মগ্রহণ এবং ১৭ নভেম্বর ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক যিনি জীবদ্দশায় ১৯৪৭ সালে সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১ সালে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত।
মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির একাধিক সদস্য জানান, ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলে নানা আয়োজন করা হবে। এর মধ্যে থাকবে সেমিনার, আলোচনা সভা ও মাজার জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি।

আরও পড়ুন: মওলানা ভাসানীর মাজারে পৃথকভাবে শ্রদ্ধা জানালো ঐক্যফ্রন্ট ও বিএনপি

 

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী