মুকসুদপুরে পৃথক সংঘর্ষে ওসিসহ আহত ৪৫

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০২০, ১৬:৫৩আপডেট : ২৬ মে ২০২০, ১৬:৫৫

সংঘর্ষের সময় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় ওসিসহ প্রায় ৪৫ জন আহত হয়েছেন। এসময় ৩-৪টি দোকান ও একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া একটি মোটরসাইকেলও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বনগ্রাম বাজার ও আইকদিয়া গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদেরকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুকসুদপুর ও কাশিয়ানী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বনগ্রাম বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলে আলমগীর মিয়ার ওষুধের দোকানের সামনে মহারাজপুর গ্রামের চালক লাবলু খানের ইজিবাইক রাখা নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরই জেরে বনগ্রাম ও মহারাজপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনাকে কেন্দ্র করে বনগ্রাম বাজারের পাশের গ্রাম আইকদিয়া ও পাইকদিয়া গ্রামবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের ২০ জন আহত হয়। পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি