২২ এপ্রিল থেকে দোকান-শপিংমল খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ এপ্রিল ২০২১, ১৯:১৭আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৯:১৭

আগামী ২২ এপ্রিল থেকে চট্টগ্রামের সব মার্কেট-শপিংমল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ী নেতারা এই দাবি জানান। সম্মিলিত ব্যবসায়ী সংগঠনের ব্যানারে ব্যবসায়ীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, ‘করোনায় মৃত্যুহার ঊর্ধ্বগতির কারণে ১৪ এপ্রিল থেকে সরকার কঠোর লকডাউন ঘোষণা করে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পেয়েছি, শিল্প-কারখানা, গার্মেন্টস, ব্যাংক, বাজার, বিমান চলাচলসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই কঠোর লকডাউনে খোলা আছে। শুধু মার্কেটগুলো, দোকানপাট ও আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখা হয়েছে। অথচ করোনা নিয়ন্ত্রণে গঠিত পরামর্শক কমিটির ঘোষণা অনুযায়ী, কাঁচাবাজার, জনসমাগম স্থান, পর্যটন এলাকা এবং ধর্মীয় উপাসনালয়ে করোনাভাইরাস অতিমাত্রায় ছড়ায়। আমাদের বিশ্বাস, স্বাস্থ্যবিধি মেনে যদি কলকারখানা, কাঁচাবাজার, ব্যাংক খোলা থাকতে পারে, তাহলে এই গুরুত্বপূর্ণ মাস রমজান ও ঈদের সময় মার্কেট ও দোকানপাট খোলার রাখার নির্দেশনা দিলে ব্যবসায়ীরা কোনও মতে বেঁচে থাকার উপায় খুঁজে পাবেন। অন্যথায় সরকারের ক্রমাগত লকডাউন ঘোষণার সিদ্ধান্তে ব্যবসায়ীদের আত্মাহুতি দেওয়ার পথ বেছে নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না। এ অবস্থায় আমরা আগামী ২২ এপ্রিল থেকে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’  

সংবাদ সম্মেলনে আগামী ২২ এপ্রিল থেকে চট্টগ্রামের সব মার্কেট খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবি জানান ব্যবসায়ী নেতারা। দাবিগুলো হলো– চট্টগ্রামের লাখ লাখ ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীদের জীবিকার স্বার্থে স্বাভাবিক নিয়মে আগামী ২২ এপ্রিল থেকে মার্কেট খুলে দিতে হবে। দোকান পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট খরচ ও কর্মচারী শ্রমিকদের বেতন-বোনাস বাবদ খরচ নির্বাহের জন্য ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণের আওতায় নিয়ে আসতে হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে সরকার ঘোষিত প্রণোদনা থেকে বৃহত্তর চট্টগ্রামের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হবে। দোকান মালিক, কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে এবং করোনাকালীন ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে সরকারি বিভিন্ন প্রকার যেমন– ট্রেড লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স মওকুফ ও অতিরিক্ত ফি কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে হবে।

/এমএএ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে