‘উজানে পানির চাপ না থাকায় ভাটির দিকে পানি আসছে না’

বরিশাল প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ১৬:৫৫আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৬:৫৫

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবার প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটানে বৃষ্টিপাত কম হচ্ছে। উজানে পানির চাপ না থাকায় ভাটির দিকে পানি নেমে আসছে না। এ কারণে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি নদীতে ঢুকছে। বর্তমানে নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি। এই পরিস্থিতিতে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হবে।’

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় বরিশাল সদর উপজেলায় ডায়রিয়া রোগীদের জন্য স্যালাইন এবং করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুদ্ধ করার সাহস আমাদের আছে। যেভাবেই হোক না কেন এই সমস্যা আমাদের মোকাবিলা করতে হবে। সমস্যা আরও প্রকট হওয়ার আগেই কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করছেন।’

এর আগে সদর উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বরিশালের ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য এক হাজার আইভি স্যালাইন জেলা সিভিল সার্জনের হাতে তুলে দেন। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন একশ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মঈনুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বরিশাল সিটি করপোরেশনঅনলাইন সেবায় মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানালে সমস্যা সমাধান
সুপেয় পানির সমস্যা নিরসনে ইউনিসেফের সহযোগিতা চাইলেন মির্জা ফখরুল 
মরুকরণের ঝুঁকিতে বরেন্দ্র অঞ্চল, তবু কেউ মানছে না বিধিনিষেধ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান