স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে গ্রেফতার ১

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজ্জাক মণ্ডলকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে মিজানুর রহমান মিজু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

ওসি জানান, মঙ্গলবার রাতে মিজুকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, মিজানুর রহমান মিজু উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আলীমুদ্দিনের ছেলে। এলাকায় তিনি ‘ভূমিদস্যু’ নামে পরিচিত। মিজুর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতাসহ বেআইনিভাবে অন্যের জমি দখল করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলাও রয়েছে।

গত রবিবার সন্ধ্যায় সোনাহাট বাজার এলাকা থেকে ওই ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজ্জাক মণ্ডলের মোটরসাইকেল থেকে মাদক উদ্ধারের ঘটনায় তাকে আটক করে ডিবি। জমিজমা নিয়ে রাজ্জাকের সঙ্গে প্রতিবেশী মিজানুর রহমান মিজুর বিরোধ চলে আসছিল। মিজু রাজ্জাককে মাদক দিয়ে ফাসিয়েছে বলে অভিযোগ করেন রাজ্জাকের পরিবারসহ স্থানীয় লোকজন। পরবর্তী সময়ে নিজস্ব তদন্তে এ অভিযোগের সত্যতা পায় ডিবি। একদিন পর সোমবার সন্ধ্যায় রাজ্জাক মণ্ডলকে ছেড়ে দিয়ে এ ঘটনায় মিজানুর রহমান মিজু এবং তার সহযোগী রাজুর নামে মাদক আইনে মামলা করে ডিবি। ঘটনার পর থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত মিজু। মঙ্গলবার রাতে মিজুকে রংপুর থেকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ।

/এমএএ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি