ছেলেদের কাছে মায়ের ভিডিও পাঠিয়ে টাকা আদায়, গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৩

সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগতালুক গ্রামে চার সন্তানের জননীকে যৌন হয়রানি করে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দুপুরের দিকে কানাইঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- আগতালুক গ্রামের বরকত উল্লার ছেলে বড় আব্দুল্লাহ (৩৫) ও একই গ্রামের রফিক আহমদের ছেলে সায়েদ উল্লাহ (৩০)।

এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘অপরাধী যে হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ কাজ করে যাবে।’ মামলার বাকি দুই আসামি আব্দুল্লাহ ও জব্বারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, ওই নারীর স্বামী মারা গেছেন। তার চার সন্তানের মধ্যে দুইজন দুবাই প্রবাসী। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। বাড়িতে একা থাকতেন। এ সুযোগে ওই নারীর ওপর ভয়ংকর নির্যাতন চালায় প্রতিবেশী চার যুবক। রাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে যৌন হয়রানি এবং এর ভিডিও ধারণ করে। সেই ভিডিও প্রবাসী ছেলেদের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। মূলত ছেলেদের কাছ থেকে টাকা নিতেই তারা এটা করেছে। তবে এক লাখ টাকা দিলেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বাদী হয়ে কানাইঘাট থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চার যুবক ওই নারীকে টানাহেঁচড়া করছে। এ সময় ওই নারী নিজেকে মুক্ত করতে বারবার হাতজোড় করে আকুতি করছেন। কান্নাকাটি করে অনুনয় করছেন। তবে তার অনুনয়ে হাসিঠাট্টা করে চার যুবক।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম