গোলাম রাব্বানীর ওপর হামলা, চেয়ারম্যানের ছেলেসহ গ্রেফতার ২

মাদারীপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৪৭

মাদারীপুরের রাজৈরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি শাখারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ মোল্লার ছেলে এ মামলার প্রধান আসামি সোহেল মোল্লা এবং একই এলাকার ছালাম মাতবরের ছেলে জহিরুল মাতবর।

রাজৈর থানা সূত্রে জানা গেছে, গোলাম রাব্বানীর বাবা এম এ রশীদ আজাদের করা অভিযোগটি সোমবার রাতে মামলা হিসেবে গ্রহণ করে রাজৈর থানা। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতার দুই আসামি

বাদী এম এ রশীদ আজাদ বলেন, ‘মামলা থেকে হামলার মূলহোতা নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার নাম বাদ দিয়েছে থানা। অথচ ঘটনার দিনই (রবিবার) আমি থানায় তার বিরুদ্ধে অভিযোগ করি। আর এক দিন পর তার নাম বাদ দিয়ে মামলা নেয় পুলিশ। পরে চেয়ারম্যানের ছেলেকে প্রধান আসামি করে মামলা নেওয়া হয়। এখন বাকি আসামিদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

রাজৈর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, ‘সকালে দুই আসামিকে গ্রেফতার করেছি। এখন তাদের আদালতে পাঠানো হচ্ছে। হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

রাজৈর থানার ওসি শেখ মো. সাদিক বলেন, ‘নির্বাচন পরবর্তী ব্যবস্থা সামাল দিতে ঘটনার দিন মামলায় সময় দিতে পারেননি। সোমবার রাতে মামলা নিয়ে এসআই নাজমুলকে আসামিদের গ্রেফতার ও তদন্তের নির্দেশ দেওয়া হয়। যারা প্রকৃত দোষী, তাদেরই আসামি করা হয়েছে। নির্দোষ ব্যক্তিদের যেন হয়রানি করা না হয়, সেভাবেই মামলা হয়েছে।’

এর আগে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের দিন রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার হন গোলাম রাব্বানী।

/এফআর/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু