সিলেট আলিয়া মাদ্রাসায় শিবিরের গোপন বৈঠক, দুই কর্মী আটক

সিলেট প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৫৮

সিলেট আলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে শিবিরের গোপন বৈঠক থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার পাঠাগার থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, একসময়ে সিলেট আলিয়া মাদ্রাসায় ঘাঁটি ছিল জামায়াত-শিবিরের। সেখানে বসে দলীয় কার্যক্রম চালাতো জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ঘাঁটি ভেঙে দেওয়া হয়। পুনরায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে আবারও তৎপর হয়। 

বুধবার সকালে গোপনে মাদ্রাসার পাঠাগার কক্ষে সিলেট জেলা পশ্চিম শিবিরের সদস্য সম্মেলনের আয়োজন করা হয়। গোপন এই বৈঠকে জামায়াত-শিবিরের দায়িত্বশীল অনেক নেতাকর্মী উপস্থিত থেকে দলীয় কার্যক্রম গতিশীলসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দিচ্ছিল। 

আটক দুই শিবির কর্মী

খবর পেয়ে দুপুর ১২টার দিকে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অর্ধশতাধিক নেতাকর্মী পালিয়ে গেলেও বৈঠক থেকে দুই শিবির কর্মীকে আটক করা হয়। তাদের নিয়ে আলিয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো- সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান ও দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই শিবির কর্মীকে আটক করেছে। মাদ্রাসায় শিবিরের নেতাকর্মীদের গোপন বৈঠক চলছিল। পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী