গোলাম রাব্বানীর বিরুদ্ধে আদালতে অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ০৯:১৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৪৬

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি আদালতে অভিযোগ করেছেন।

অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্যে অপেক্ষমান রেখেছেন মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফয়সাল আল মামুন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামে আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালান গোলাম রাব্বানী। এ সময় কয়েকজনকে পিটিয়ে আহত করেন তারা। মূল্যবান মালামালও লুট করে নিয়ে যান। এ ঘটনায় গোলাম রাব্বানীকে প্রধান করে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বলেন, আদালত অভিযোগ গ্রহণ করেছে। তবে বুধবার বিকাল পর্যন্ত কোনও আদেশ দেয়নি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আদেশ দিতে পারে।

অভিযোগের বিষয় মন্তব্য করতে রাজি হননি গোলাম রাব্বানী। তার বাবা এম এ রশীদ আজাদ বলেন, ‘আমার ছেলেকে ২৬ ডিসেম্বর ইশিবপুর ইউনিয়নের নির্বাচনে গ্যাংকান্দি এলাকায় মারাত্মক জখম করে মোশারফ মোল্লার লোকজন। এই মামলায় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা কারাগারে আছে। আব্দুল গনি মাতুব্বর তাদের পক্ষের। আমার ছেলেকে হয়রানি করতে এই অভিযোগ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: গোলাম রাব্বানীর ওপর হামলা, চেয়ারম্যানের ছেলেসহ গ্রেফতার ২

/এসএইচ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
আলোচিত সেই ধর্ষণের মামলার রায়, ৬ বছর পর মুক্তি পেলেন ছাত্রলীগের চার কর্মী
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু