ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৬:০০আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৬:০০

রংপুরে দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আমির হামজা নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, কাউনিয়া উপজেলার সনাতন গ্রামের সাত বছর বয়সী দুই ছেলে শিশু স্থানীয় উম্মেহানি মডেল মাদ্রাসায় আরবি পড়তো। তারা সেখানেই থাকতো। ওই মাদ্রাসার শিক্ষক আমির হামজা বেশ কিছুদিন ধরে শিশু দুটিকে যৌন হয়রানি করে আসছিলেন। দু’দিন আগে এক শিশুর বড় ভাই ওই মাদ্রাসায় ছোট ভাইকে দেখতে যায়। সে সময় শিশুটি যৌন হয়রানির কথা ভাইকে জানায়। একই অভিযোগ করে আর এক শিশু। তারা জানায়, রাতের বেলায় হুজুর ঘরে ডেকে নিয়ে তাদের যৌন হয়রানি করতো। বিষয়টি জানার পর এক শিশুর ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় রবিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভোরে মাদ্রাসাশিক্ষক আমির হামজাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, আমির হামজা মাদ্রাসায় পড়তে আসা অনেক শিশুকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদ্রাসাশিক্ষক যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাকে আদালতে পাাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম