রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

গাজীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২২, ০৯:০৯আপডেট : ২৪ জুলাই ২০২২, ১২:৩৭

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় চার জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার মাইজপাড়া কমলাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের তিন জন পুরুষ এবং তারা ট্রেনের ইঞ্জিনের সম্মুখভাগে বসা ছিলেন। এ ছাড়া প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া কয়েকজন হলেন– নিরুফা (৪১), জাহিদ (২৪), আরমান (১৭), নাঈম (১৯), পারভেজ (৩৪), মাসুম (১৮), ফারজানা (২০), বেবী (৪০), রেশমী (৩০), বিল্লাল (২০), হালিমা (২৪), মাহফুজ (২৫), শিপন (১৭), হাবিবুল্লাহ (১৬), সুলেমা (১৯)। আহতদের বেশির ভাগ বাসযাত্রী। তারা শ্রীপুরের টেপিরবাড়ী এলাকার জাহান টেক্সটাইলের শ্রমিক।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময় বাসটিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুই জন নিহত হন।

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, শ্রীপুর থেকে আহত অবস্থায় ময়মনসিংহে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘এই ঘটনায় নিহত চার জনের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।’ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ার চালকসহ দুজন নিহত
উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
সর্বশেষ খবর
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
‘আমাদের একটি ভবন লাগবে, না হয় কষ্ট শেষ হবে না’
‘আমাদের একটি ভবন লাগবে, না হয় কষ্ট শেষ হবে না’
আবার আফ্রিকায় বিশ্বকাপ, কেন একে ঐতিহাসিক বলছেন গ্রায়েম স্মিথ?
আবার আফ্রিকায় বিশ্বকাপ, কেন একে ঐতিহাসিক বলছেন গ্রায়েম স্মিথ?
পুলিশকে বিয়ে করায় নিজ মেয়েকে হত্যা করলেন বাবা
পুলিশকে বিয়ে করায় নিজ মেয়েকে হত্যা করলেন বাবা
সর্বাধিক পঠিত
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা