সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু

ফেনী প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১৪:৪১আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৫:০৭

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নাজির রোডে এ ঘটনা ঘটে।

মৃতদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে বলে জানিয়েছে পুলিশ। তারা তিন জনই নির্মাণশ্রমিক হিসেবে ফেনীতে দীর্ঘদিন ধরে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাজির রোডের বাসিন্দা রুহুল আমিন মিয়ার নির্মাণাধীন চারতলা ভবনের সেপটিক ট্যাংকের ওপর নির্মিত কক্ষে ওই তিন ভাই ভাড়া থাকতেন। ঘটনার সময় তারা ওই কক্ষে ছিলেন। হঠাৎ সেপটিক ট্যাংকের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের দুই জন মারা যান।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।

ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ঢাকনা বন্ধ থাকায় সেপটিক ট্যাংকের সঙ্গে ড্রেনের সংযোগ দেওয়ায় সেখানে এক ধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে এই বিস্ফোরণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে।

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের