আ.লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে এনসিপির মিষ্টি বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ২২:৫১আপডেট : ১২ মে ২০২৫, ২২:৫১

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটর মোড়ে এ কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা। এ উপলক্ষে সংবাদ সম্মেলনও করে দলটি।

আ.লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে এনসিপির মিষ্টি বিতরণ এ সময় উপস্থিত ছিলেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

উপস্থিত এনসিপির নেতাকর্মী, ছাত্র-জনতা ও সাংবাদিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আ.লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে এনসিপির মিষ্টি বিতরণ এর আগে ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই ঘোষণাপত্র ৩০ দিনের মধ্যে দিতে হবে। এ নিয়ে কোনও টালবাহানা করলে আমরা যমুনার সামনে বসে থাকবো না, ভেতরে যেতে বাধ্য হবো।

আ.লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে এনসিপির মিষ্টি বিতরণ তিনি বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মাদের হুঁশিয়ার করতে চাই, অবশ্যই আপনাকে মুজিববাদ আদর্শ ছেড়ে জনগণের কাতারে নেমে আসতে হবে।

অন্যথায় বাংলাদেশের মানুষ সচিবালয়ে গিয়ে আপনাকে টেনেহিঁচড়ে চেয়ার থেকে নামাতে বাধ্য করবে। বর্তমান ট্রাইব্যুনালের সংস্কার এবং আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার জন্য সরকারকে অনুরোধ করেন তিনি।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি