পানিতে ডুবে ৩ শিশু-কিশোরের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ২০:১৩আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২০:১৪

ঝালকাঠির নলছিটি ও রাজাপুরে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে নিজ বাড়ির আঙিনায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া তিন শিশু হলো– ইয়ামিন (১ বছর ৩ মাস), ইয়াসিন (১ বছর ৪ মাস) ও শাকিল। ইয়ামিন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার নজরুল হাওলাদারের ছেলে। ইয়াসিন একই উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার বাহাদুর খলিফার ছেলে।

ইয়ামিনের চাচা আল-আমিন জানান, ইয়ামিনকে সঙ্গে নিয়ে তার মা শাহনাজ বেগম রান্না করছিলেন। শিশুটি খেলতে খেলতে বাইরে চলে যায়। হঠাৎ তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে রান্নাঘরের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অন্যদিকে, ইয়াসিনের দাদা আবদুস সালাম জানান, ইয়াসিনকে নিয়ে তার মা সনিয়া বেগম বসতঘরেই ছিলেন। ইয়াসিন খেলা করতে করতে তার মায়ের চোখের আড়ালে চলে যায়। পরে তাকে ঘরের পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশু ইয়ামিন ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

শাকিলের প্রতিবেশীরা জানান, নলছিটি উপজেলার উত্তর রানাপাশা তৈয়ব আলী খানের ছেলে নবম শ্রেণির ছাত্র শাকিল খান দুপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করে তিন ঘণ্টা পর পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সে মৃগী রোগী ছিল।    

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় এবং নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি