একই স্থানে আ.লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা জারি

পটুয়াখালী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১০:৪৪ আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:৪৪

পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সংঘাতের আশঙ্কায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুমকি উপজেলা শহরে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান মঙ্গলবার সকাল ৯টায় দুমকি সিনেমা হল পট্টি এলাকায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন। একই সময়ে এবং একই স্থানে দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন। এতে ওই স্থানে আইনশৃঙ্খলা বিঘ্নসহ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় দুমকি উপজেলা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘মাঠে পুলিশ রয়েছে। পরিস্থিতি শান্ত আছে। কোনও সমস্যা নেই।’

দুমকি উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব