এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১২:২৯ আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১২:২৯

সিলেটের দক্ষিণ সুরমা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি হত্যার শিকার হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকে চাকরি করতেন। তার বাড়ি ভোলা জেলার শ্যামপুরে।

বুধবার রাতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে রেলওয়ে স্টেশনের আসার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, ‘আনোয়ার হোসেন রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

ওসি আরও জানান, নিহত আনোয়ার হোসেন সীমান্তিকের ব্রাহ্মণবাড়িয়া অফিসে চাকরি করতেন। অফিসের কাজে তিনি সিলেট এসেছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
শামীম হত্যাকাণ্ডে তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার
গ্রেফতার হয় কিশোররা, ধরাছোঁয়ার বাইরে ‘বড়ভাইয়েরা’: কীভাবে ভাঙবে চক্র?
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা