৫০ কোটি টাকার মানহানি মামলায় পাবিপ্রবির সাবেক উপাচার্যের জামিন

পাবনা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ৫০ কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার পাবনা জজকোর্টে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত দুই হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

উপাচার্যের বিরুদ্ধে মামলাটি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক প্রক্টর আওয়াল কবির জয়। গত ২৪ মার্চ পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এ তিনি মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম উপাচার্যের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। একই আদালত আজ জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল আজিজ ও অ্যাডভোকেট চৌধুরী সুলতানা রাজিয়া টুলটুলি। তারা জানান, বাদী আওয়াল কবির জয় দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করেছিলেন।

বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত অধ্যাপক ড. এম রোস্তম আলী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকা কালে ২০১৯ সালের ২৩ ডিসেম্বরে ক্ষমতার অপব্যবহার করে বাদীকে রেজিস্ট্রার কর্তৃক চিঠি দিয়ে আমন্ত্রণ জানানোর পরও রিজেন্ট বোর্ডের সভায় প্রবেশ করতে দেননি। উপাচার্য কোনও কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বিশ্ববিদ্যালয়ের কোনও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে না মর্মে সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে তদন্ত কমিটির নামে নানাভাবে হয়রানি করেন এবং দীর্ঘ সময় তার রিপোর্ট প্রদান না করে উপাচার্য মেয়াদ শেষের আগে গোপনে ক্যাম্পাস ত্যাগ করেন। এতে আওয়াল কবির জয়ের সামাজিক, ব্যক্তিগত ও প্রশাসনিক সম্মানহানি হয়েছে এবং তিনি সীমাহীন ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমন মানহানি ঘটানোয় অধ্যাপক এম রোস্তম আলী ভুক্তভোগী আওয়াল কবির জয়ের ৫০ কোটি টাকার ক্ষতি করে দণ্ডবিধির ৫০০ ধারায় গুরুতর অপরাধ করেছেন।

মামলার বাদী আওয়াল কবির জয় বলেন, ‘অধ্যাপক এম রোস্তম আলী ক্ষমতার অপব্যবহার করে ভুয়া সব অভিযোগ তুলে আমাকে রিজেন্ট বোর্ডের সভায় ঢুকতে দেননি এবং কোনও কারণ দর্শানো ব্যতীত প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রেখে আমার ব্যক্তিগত ও সামাজিক ক্ষতি করেছেন। আশা করি, আমি আদালতে ন্যায়বিচার পাবো।’

এ বিষয়ে প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনও মন্তব্য করবো না।’

উল্লেখ্য, গত ৬ মার্চ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এম রোস্তম আলীর মেয়াদ শেষ হয়েছে। ২০১৮ সালের ৭ মার্চ তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান। তার বিরুদ্ধে বাড়ি ভাড়া ফাঁকি দেওয়া, ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পে হরিলুটসহ নানা অভিযোগ ওঠে। ইউজিসির তদন্তে প্রমাণিত হয় অনেক অভিযোগ। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে নানা অভিযোগ।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের