সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা তদন্তে কমিটি

মোংলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ২০:০৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২০:০৬

সুন্দরবনের উরুবুনিয়া খালে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তড়িঘড়ি করে করা এ তদন্ত কমিটি দুপুর থেকেই ঘটনার তদন্ত শুরু করেছেন। মঙ্গলবার করা এ তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘কোনও ধরনের পাস পারমিট ছাড়া গোপনে একদল দুর্বৃত্ত দুই-তিন দিন আগে সুন্দরবনের উরুবুনিয়া খালে বিষ দেয়। তাদের দেওয়া বিষে মাছ মরে ভেসে ওঠে খালের বিভিন্ন জায়গায়। খবর পেয়ে সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কাটাখালী, শুয়ারমারা ও বরইতলা টহল ফাঁড়ির বনপ্রহরীরা।’

তিনি জানান, এরপর এ ঘটনায় মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান। অপর দুই সদস্য হলেন– জোংড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ও চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের ফরেস্টার মিজানুর রহমান। এ কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর ইতোমধ্যে এ দুর্বৃত্ত চক্রকে চিহ্নিত করা হয়েছে।

জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী বন সংরক্ষক।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী