আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দফতরিকে হত্যা করে মাদ্রাসাছাত্র: পুলিশ

বান্দরবান প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ১২:৫৪আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৩:৩২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসার দফতরি দিদার আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সৈয়দুল আমিন (১৭) নামে একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নাইক্ষ্যংছড়ির আমতলী মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম জানান, গ্রেফতার সৈয়দুল আমিন জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। তাকে একটি মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এবং এ নিয়ে বাগবিতণ্ডার কারণে সে দিলদারকে হত্যা করেছে।

গ্রেফতার সৈয়দুল আমিন নাইক্ষ্যংছড়ির আমতলী মাঠ এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ির মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার খণ্ডকালীন দফতরি হিসেবে নিয়োজিত ছিলেন দিদার আলম। প্রতিদিনের মতো চাকঢালা আমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত ৮টায় চাকঢালার ফজুরছড়া এলাকায় পেছন থেকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়। পরে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করলে ২৪ ঘণ্টার মধ্যেই শিক্ষার্থী সৈয়দুল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত আলামতও উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার আসামিকে আলামতসহ আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসপি।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের