কুমিল্লার সমাবেশস্থলে হারানো ফোনের সন্ধান দিলে পুরস্কার ২০ হাজার

কুমিল্লা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ০২:১৮আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০২:১৮

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে একটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন হারিয়েছে বলে হ্যান্ডমাইকে প্রচার করা হচ্ছে। হাজার হাজার জনতার মাঝে এই প্রচার করছেন স্থানীয় এক বিএনপি নেতা।

প্রচারে ওই বিএনপি নেতাকে বলতে শোনা গেছে, ‘একটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন তাহলে শিগগিরই কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর কাছে জমা দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এবং মোবাইলের সন্ধান দেওয়া ব্যক্তির নাম গোপন রাখা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে মনিরুল হক সাক্কু বলেন, ‘আমার কোনও মোবাইল ফোন হারিয়ে যায়নি। একজন কেন্দ্রীয় নেতার মোবাইল ফোন হারিয়েছে। তার ফোনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যে সন্ধান দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

মোবাইল ফোনটি কার বা কার কাছ থেকে হারিয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মোবাইল ফোনটি কার তা এই মুহূর্তে বলতে পারবো না। আমরা ধারণা করছি, সেটি সভাস্থলেই কোথাও পড়ে গেছে।’

এদিকে সন্ধ্যার দিকে মনিরুল হক সাক্কু ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা সমাবেশস্থলে আসলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের মোবাইল ফোন গায়েব হওয়ার খবর পাওয়া গেছে। ওই সাংবাদিক স্থানীয় ঢাকা প্রকাশ ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত।

সাংবাদিক শান্ত বলেন, ‘রুমিন ফারহানা এলে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই। সেখান থেকে বের হয়ে আসার সময় পকেটে হাত দিয়ে দেখি মোবাইল ফোন নেই। তখন পাশের আরও দুজন বলছিলেন মোবাইল ফোন হারিয়েছে। এখন শুনি অনেকের ফোনই গায়েব।’

এর আগে সন্ধ্যায় কুমিল্লার বরুড়া থেকে আসা এক যুবদলকর্মীর মোবাইল ফোন হারিয়েছে বলে জানান তিনি। শাওন হোসেন নামের ওই কর্মী বলেন, ‘মোবাইল ফোন-মানিব্যাগ আমার সবই হারিয়েছে। নেতাদের ছবি তুলতে গিয়ে দেখি মোবাইল ফোন নেই।’ সে সময় তিনি কেঁদে ফেলেন।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী