খেলনা ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে শিশু নিহত

সিলেট প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ১৫:২০আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৫:২০

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহম্মদপুর গ্রামে খেলনা ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জুয়েল মিয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুরে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নজরুল ইসলাম জানান, শনিবার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে।

জুয়েল ওই গ্রামের ময়না মিয়ার ছেলে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, গোয়াইনঘাটের জাফলংয়ে ভারত থেকে আমদানি করে আনা পাথর ভাঙার কাজ করেন ময়না মিয়া ও তার স্ত্রী জোছনা। কয়েকদিন আগে কাজ করতে গিয়ে কুড়িয়ে পাওয়া খেলনাসদৃশ একটি বস্তু বাড়িতে নিয়ে ছেলেকে খেলতে দেন জোছনা। ওই বস্তুটিতে তার জড়ানো ছিল। ময়না মিয়ার ছেলে জুয়েল ওই তারে মোবাইল ফোনের একটি ব্যাটারির সংযোগ দেওয়ার চেষ্টা করছিল। এতে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওসি বলেন, ‘পাথর ভাঙার কাজ করতে গিয়ে কয়েক দিন আগে খেলনাসদৃশ একটি বস্তু পেয়েছিলেন নিহত শিশুর মা পাথরশ্রমিক জোছনা বেগম। পরে ছেলে খেলবে ভেবে সেটি বাড়িতে নিয়ে আসেন তিনি। খেলতে গিয়ে সেটি বিস্ফোরিত হয়ে শিশু জুয়েল মারা যায়।’

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী