পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, গ্রেফতার ১১

সাভার প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৫০

ঢাকার আশুলিয়ায় চোলাইমদসহ আসামি গ্রেফতারের সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা করে মিকো চাকমা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন বিপ্লব।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচটের বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদক ও পুলিশের ওপর হামলায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন– ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল শওকত, হাফিজ ও এসআই শাহাদাত। এ ছাড়া পুলিশকে সহায়তা করতে এগিয়ে আসা জনতার মধ্যেও দুই জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত বাকি দুই জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মিকো চাকমা (৩০), খাগড়াছড়ি সদরের জিরোমাইল গ্রামের আথোয়াই মগের মেয়ে মিক্রা মগ (২৫), একই জেলার দীঘিনালা থানার তেভাংছড়া গ্রামের সুশীল জীবন চাকমার ছেলে কল্লোল চাকমা (৩৪), পানছড়ি থানার কাংচাইরি গ্রামের রাফরু মারমার ছেলে সুইলা মারমা (৩০); রাঙামাটি জেলার লংগদু থানার লম্ব গ্রামের বিন্দু কুমার চাকমার ছেলে রিপন চাকমা (৩৬), বাঘাইছড়ি থানার পশ্চিম ল্যালাঘোনা গ্রামের সমীরণ চাকমার ছেলে পুলক চাকমা (২৩); খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি থানার নুনছড়ি কংচাই কারবারিপাড়া গ্রামের ক্যাজাইমা মারমার ছেলে ম্যাসামাই মারমা (৪০), মাটিরাঙ্গা থানার বড়জালাপাড়া গ্রামের মৃত ধনেশ্বর চাকমার ছেলে কমল চাকমা (৩০), গুইমারা থানার সাইংগুলিপাড়া গ্রামের আথুইবাংয়ের ছেলে মংনুচিং মারমা (৩২) এবং পাইজা মারমা (৩৫); হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালেঙ্গা গ্রামের সমাচরণ দেববর্মার ছেলে সুফেন দেববর্মা (২১)। তারা সবাই আশুলিয়ার উত্তর গাজীরচটের বুড়িরবাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

এ ছাড়া পলাতক রয়েছেন– খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের কুঞ্জ চাকমার ছেলে আশুতোষ চাকমা (৩১), রাঙামাটি জেলার গেনু চাকমা (৩৪), দীপন চাকমা (৩২) ও জাহিদ (৪৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিকো চাকমা ও মিক্রা মগের হেফাজতে থাকা ৫২০ লিটার চোলাই মদ উদ্ধার করে তাদের আটক করা হয়। এ সময় তারা চিৎকার করলে অন্য আসমিরা এসে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। একই সঙ্গে মিকো চাকমাকে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় মাদক ব্যবসায়ীরা। পরে হামলাকারি আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে পলাতক রয়েছেন আরও প্রায় চার জন।

পরিদর্শক রিয়াজ উদ্দিন বিপ্লব জানান, এ ব্যাপারে আশুলিয়া থানায় দুটি পৃথক মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান