আন্তজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার, সোনা-টাকা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২২, ১৭:১৪ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৭:১৪

বাগেরহাটের শরণখোলা থেকে আন্তজেলা সোনা চোর চক্রের গ্যাংসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ। এ সময় সাড়ে তিন ভরি সোনাসহ নগদ প্রায় আট লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে– শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের আবদুর রহমান হাওলাদারের ছেলে আবদুল মালেক (৪০), রুহুল আমিন হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার (৫০), শাহজাহান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৫০), রব হাওলাদারের ছেলে ছোট বাবুল (৪৫), মোতালেব হাওলাদার (৪৫) এবং খেজুরবাড়িয়া গ্রামের শম্ভুনাথ কুলুর ছেলে সোনা ব্যবসায়ী বাবুল কুলু (৪৩)।

রাজশাহী ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গত ৩০ নভেম্বর গ্রেফতার ব্যক্তিরা পাবনার ঈশ্বরদী উপজেলার মল্লিকা জুয়েলার্স থেকে রাতে তালা ভেঙে ৭০ ভরি সোনা চুরি করে নিয়ে আসে। পরদিন জুয়েলার্সের মালিক বাবু ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। ডিবি পুলিশ মামলাটির তদন্তে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা পায়। এরপর অনুসন্ধান চালিয়ে তাদের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানান আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী বাবুল কুলুর দোকান থেকে সাড়ে তিন ভরি সোনা এবং চোরচক্রের সদস্য শহিদুল হাওলাদারের কাছ থেকে ১০ ভরি সোনা বিক্রির নগদ সাত লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনাসহ বিভিন্ন এলাকায় আরও অভিযান চালানো হবে।

এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, আসামিদের শরণখোলা থেকে গ্রেফতার করা হলেও মামলা যেহেতু ঈশ্বরদী থানায়। তাই তদন্তের স্বার্থে ডিবি পুলিশ তাদের সেখানে নিয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো?
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক