পদ্মায় ভাসছিল নিখোঁজ ২ শিশুর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১৩:০৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৩:০৮

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় ফিলিপনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর মামুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দৌলতপুরের পূর্ব ফিলিপনগর গোলাবাড়িপাড়া এলাকার রিপন মণ্ডলের ছেলে রিফাত (১০) এবং জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন এলাকার মজিবুর রহমানের ছেলে মুরসালিন (৬)।

ইউপি মেম্বর মামুন আর রশিদ বলেন, ‘বুধবার সকালে বরই খাওয়ার উদ্দেশ্যে দুই শিশু পদ্মার চরে গিয়ে নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে না পেয়ে রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। ডিঙিনৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে ডুবে নিখোঁজ হয় বলে এলাকাবাসীর ধারণা।’

স্থানীয় ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু জানান, নিখোঁজ হওয়ার পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম