খাটের নিচ থেকে ৯৩ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জানুয়ারি ২০২৩, ১১:৪৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৪:২০

চট্টগ্রামে ৯৩ হাজার ৪শ’ ইয়াবাসহ আব্দুর রহিম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (২ জানুয়ারি) রাতে জেলার কর্ণফুলী থানাধীন বদলপুরা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আব্দুর রহিম কর্ণফুলী থানাধীন বদলপুরা এলাকার ইলিয়াসের ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ঘরের খাটের নিচ থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৯৩ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আব্দুর রহিম জানিয়েছে, কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম